মুক্তিযোদ্ধা পল্টন বেপারীর দাফন সম্পন্ন

মুক্তিযোদ্ধা পল্টন বেপারীর দাফন সম্পন্ন


নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মরহুম সুলতান বেপারীর বড় ছেলে কাঞ্চনপাড়া বাজারের প্রবীন ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা ফোরকান শরীফ পল্টন বেপারী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত পল্টন বেপারী মৃত্যুকালে স্ত্রী ৫ কন্যা ২ পূত্র রেখে যান। বুধবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় স্বশস্ত্র সালামের পর সকাল ১১টায় কাঞ্চনপাড়া বাজারে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় শরীয়তপুর কলেকটরয়েট এর সিনিয়র সহকারী কমিশনার পলাশ চন্দ্র দেবনাথ ,নড়িয়া থানার উপপরিদর্শক বিষ্ণ পদ ,নড়িয়া উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডর এ এফ এম মজিবুর রহমান খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ,আতœীয় স্বজন ,পাড়া প্রতিবেশী ও বাজারের ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply