শরীয়তপুরের জাজিরা থানার একটি হত্যা মামলায়  স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড

শরীয়তপুরের জাজিরা থানার একটি হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরের জাজিরা থানার সেনেচরচর মাদবর কান্দিতে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে ঘরের ভিতরে মাটি চাপা দেয়ার মামলায় দোষী সাব্যস্ত করে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত। আজ সরোববার দুপুরে এরায় প্রদান করেছেন জেলা ও দায়রা জজ মোঃ সোলাইমান। আসামী ইলিয়াছ সিকদার পলাতক রয়েছেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানাগেছে ২০০৭ সালের ৩০ নভেম্বর দিবাগত রাত অনুমান ১টায় জাজরিা থানার সেনেরচর ইউনিয়নের মাদবর কান্দি গ্রামের ইলিয়াছ সিকদার তার দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমকে তারই ১ম স্ত্রী রতœাবেগমের সহযোগিতায় নির্মম ভাবে হত্যা করে তারই বসত ঘরের বারান্দায় মাটি খুড়ে চাপা দিয়ে লাশ গুম করেছে। পরের দিন ১ম স্ত্রী রতœা ঐ মাটিচাপার স্থান লেপন করে দেয়। বিষয়টি এলাকায় জাজানি হয়ে গেলে স্ত্রীয় গ্রাম পুলিশ হাচেন আলী স্থানীয়দেও সহায়তায় ঘটনাস্থলের মাটি খুড়ে লাশের সন্ধান পায়। এ ঘটনা জাজিরা থানা পুলিশকে জানানো হলে তারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ লাশ উত্তোলন কওে ময়না তদন্ত কওে লাশ দাফন করে। নিহত আলেয়ার পরিবারের কোন সন্ধান করতে না পেওে পলিশ বাদী হয়ে স্বামী ইলিয়াছ সিকদার,১ম স্ত্রী রতœা গেম ও তার ইলিয়াছের ভাই সেকান্দও সিকদারকে আসামী কওে একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় মোট ৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আসামী ইলিয়াছ সিকদারকে ৩০২ ধারায় সন্দোহাতীত ভাবে দোষী সাব্যস্ত করে আজ রোববার তাকে যাবজ্জীবন স্বশ্রম কারাদন্ড ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান সহ একই ঘটনায় স্ত্রীর লাশ গুমের অপরাধে ২০১ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের স্বশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের স্বশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন। একই মামলার অপর ২ আসামী নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাশ প্রদাণ করা হয়েছে। ঘটনার পর থেকে আসামী ইলিয়াছ সিকদার পলাতক রয়েছেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এড. মনিরুজ্জামান খান দিপু

Leave a Reply