শরীয়তপুরে ৬ বছরের শিশু তায়েবাকে নির্মম ভাবে হত্যা।  গ্রেফতার ৩, পুলিশের সংবাদ সম্মেলন

শরীয়তপুরে ৬ বছরের শিশু তায়েবাকে নির্মম ভাবে হত্যা। গ্রেফতার ৩, পুলিশের সংবাদ সম্মেলন

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধিঃ পারিবারিক দ্বন্দের কারনে শরীয়তপুরের সখিপুরে ৬ বছরের এক শিক্ষার্থী তায়েবাকে হত্যার পর সেটি ট্যাংকে গুম করার ঘটনায় ৩ জন আসামীকে গ্রেফতার করার পর নিহতের কানের দুলের গলিত স্বর্ণ উদ্ধার করা সহ আসামীদের ২ জনের ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবান বন্দী নিয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম আজ বুধবার বিকেল ৪টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় চত্তরে এক প্রেস ব্রিফিং করেছেন। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান ,তানভির হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখিপুর থানার ওসি ওবায়েদুল হক সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন। এ সময় পুলিশ, সুপার বলেন গত ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে তায়েবার চাচী আয়েশা খাতুন তার সহযোগিদেও নিয়ে শিশু তায়েবাকে হত্যা কওে । পরে তার লাশ প্রতিবেশী মেছু উদ্দিন মোল্যার বাড়ির বাথরুমের সেফটি ট্যাংকের ভিতর গুম করে। ২দিন পরে তায়েবার বাবা টিটু সরদার স্থানীয়দেও নিয়ে খোজাখুজি কওে উদ্ধার করে। এ ঘটনায় সন্দে ভাজন ক তায়েবার চাচি আয়েশা ,প্রতিবেশী নাছিমা ও আসিফ বেপারীকে গ্রেফকার করে। এ বিষয়ে আসামী আসিফ ও নাছিমা আদালতে ১৬৪ ধারার জবান বন্দীতে শিশু তায়েবাকে খুনের কথা স্বীকার করে। তাদেও তথ্যমতে ভিকটি তায়েবার স্বর্নের কানের দুলের স্বর্ণ উদ্ধার করেছে। এ হত্যাকান্ড এলাকায় চাঞ্চল্যেও সৃষ্টি করেছে। এ ঘটনায় অন্যান্য আসামীদেও গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply