শরীয়তপুর প্রতিনিধি ঃ আজ ৩৩ জুলাই (২আগষ্ট)২০২৫ খ্রি শনিবার সকাল ১১টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য বিভাগের উদ্যোগে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ”জুলাই পুনর্জাগরন উদযাপন উপলক্ষে ”জুলাইয়ের মায়েরা ”অভিভাবক সমাবেশ ও জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম,ডিডিএলজি মোঃ ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসলাম হোসাইন,সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা ইলোরা ইয়াসমীনসহ সহকারী কমিশনারবৃন্দ,জুলাই/২৪ শহীদ পরিবারের অভিভাবক,জুলাই যোদ্ধা ও সাংবাদিকগন।