নড়িয়ার রাজনগর এলাকায় বিএনপি সমর্থকদের শতাধিক বাড়ি ঘরে বোমা হামলা ,ভাংচুর লুটপাট,আটক-৬

নড়িয়ার রাজনগর এলাকায় বিএনপি সমর্থকদের শতাধিক বাড়ি ঘরে বোমা হামলা ,ভাংচুর লুটপাট,আটক-৬

Social Share Now
শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর কালাই ভুয়া কান্দি ও রাড়ি কান্দি এলাকায় ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জের ধরে সোমবার সকাল ৬টায় বিএনপি সমর্থকদের শতাধিক বাড়ি ঘরে জামাত সমর্থক সোহেল কাজি, মজিবর মেলকার,রোমান, আল আমিন, রুমা আকতার, আতাবর মেলকার, হাকিম সরদার,মনু সরদার,ছোরপান কাজি,বাবুল বেপারী,জসিম বেপারীর নেতৃত্বে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে । এ সময় হামলাকারীরা শতাধিক ককটেল বিস্ফোরন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। হামলাকারীরা ঐ সকল বাড়ি ঘর থেকে স্বর্নালংকার,টাকা পয়সা ও গবাদি পশু লুট করে নিয়ে যায় । এ সময় হামলাকারীরা ঐ বিএনপি সমর্থক
রাজ্জাক বেপারী, জলিল বেপারী, জাফর বেপারী, রশিদ বেপারী,গিয়াস উদ্দিন বেপারী, মোবারক বেপারী, মিরাজ বেপারী, হাফিজ ভুইয়া, মফিজ ভুইয়া, কালাম ভুইয়া, সুলতান রাড়ি জাকির রাড়ি, হালেম রাড়ি, সফর মোল্যা,জাহাঙ্গীর মোল্যা, মনু রাড়ি, রফিক রাড়ি,ইলিয়াছ রাড়ি, দানেশ রাড়ি, সাগর রাড়ি সহ শতাধিক বাড়ি ঘওে হামলা কওে ব্যাপক ভাংচুর করে ক্ষয়ক্ষতি করেছে। ঘবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মজিবর মেলকার,তার স্ত্রী রুমা আকতার, রোমান, আল আমিন আতাবর মেলকারসহ ৬ জনকে আটক করেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ থাকে যে ১২ ফেব্রুয়ারী নির্বাচনের দিন বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তালতলা নামক কেন্দ্রে মারামারি হয়। এরই জের ধওে দফাফায় মারামারিরর ঘটনা ঘটে। তার জের ধওে এ ঘটনার সূত্রপাত হয়েছে।
ভুক্ত ভোগী জান্নাত বেগম বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আমাদের তালতলা ভোটকেন্দ্রে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে মারামারি হয়। এরই জের ধরে সোমবার সকাল অনুমান ৬টায় সোহেল কাজি, মজিবর মেলকার,রোমান, আল আমিন, রুমা আকতার, আতাবর মেলকার, হাকিম সরদার,মনু সরদার,ছোরপান কাজি,বাবুল বেপারী,জসিম বেপারীর নেতৃত্বে শতাধিক লোকজন ককটেল,রামদা টেটা বল্লব, লাঠিসোটাচাইনিজ কুড়াল নিয়ে আমাদেও বাড়ি ঘর সহ শতাধিক বিএনপি সমর্থক বাড়ি ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে স্বনালংকার নগদ টাকা নিয়ে যায়
এ ব্যাপারে মফিজ ভুইয়া বলেন, জামাত সমর্থকরা নির্বাচনের মারামারির জেল ধরে আমাদের বাড়ি ঘরে ককটেল ফাটিয়ে হামলা করে ব্যাপক ভাংচুর করেছে। স্বর্নালংকার নগদ টাকা সহ আমাদেও ৫টি গরু লুট করে নিয়ে যায়।
জলিল বেপারীর স্ত্রী সারিকা বেগম বলেন, আমাদের ঘর ভাংচুর কওে ঘর থেকে ১৫ ভরি স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট কওে নিয়ে গেছে। জামাত সমর্থকরা।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মোঃ বাহার মিয়ার বলেন, নির্বাচনের মারামারির জের ধরে একটি পক্ষ অপর পক্ষের বাড়ি ঘরে ককটেল বিস্ফোরন করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হবে।

Leave a Reply