শরীয়তপুর প্রতিনিধি ঃ প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম বাদ দেয়ার দাবীতে আজ সোমবার সকাল ১০টায় শরীয়তপুরের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ”জাগো শরীয়তপুর” ব্যানারে শরীয়তপুর দুবাই প্লাজায় চিকন্দি ফুট পার্কে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাগো শরীয়তপুরের আহবায়ক আমিন মোহাম্মদ জিতুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম জাকির।
এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবির সভাপতি সাখাওয়াত কায়সার, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নুরে আলম সিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইমরান আল নাজির,ছাত্র অধিকারের সভাপতি জীবন আহম্মেদ নান্টু, যুব মজলিসের সভাপতি কাজী মোয়াজিবিন আঃ রহমান, সচেতন নাগরিক সমাজের সভাপতি পারভেজ মোশারফ। তাদের একটাই দাবী ”জাগো জাগো” শরীয়তপুর, যাবো নাগো ফরিদপুর । ঢাকায় আছি ঢাকায় থাকবো। তারা ফরিদপুর যেতে চায় না,ঢাকায় থাকতে চায়। তাদেরকে ফরিদপুর বিভাগের সাথে অর্ন্তভুক্ত করলে বাদ দেয়ার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি প্রদান করেন বক্তারা।