শরীয়তপুর প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচীর আওতায় সরকার কতৃক ঘোষিত খাল খনন ,পুনঃ খনন, সংস্কার কর্মসূচী শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ”নাগেরপাড়া পখমশার” এলাকার ১৪ কিলোমিটার খাল খননের কাজ আজ দুপুর আড়াইটায় উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এমপি। এ সময় তার সাথে ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য জেলঅ বিএনপির সভাপতি মোঃ সফিকুর রহমান কিরণ,শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান সহ স্থানী সরকারী কর্মকর্তা কর্মচারী দলীয় নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ।
এর পূর্বে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এমপি স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে সভায় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুর রহমান কিরণ,শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু, পুলিশ সুপার রওনক জাহান সহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।