মহান ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শরীয়তপুর জেলা প্রশাসন এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে (রাত ১২-০১ মিনিটে) শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় শরীয়তপুর-১ ও শরীয়তপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম ও আলহাজ সফিকুর রহমান কিরণ উপস্থি ছিলেন। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম ও পুলিশ সুপার রওনক জাহান পর পর পুষ্পস্তবক অর্পন করার পর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জেলা বিএনপি ও অংগসংগঠন, শরীয়তপুর প্রেসক্লাব, জেলা পরিষদ ,সিভিল সার্জন ,সহ বিভিন্ন সরকারী দপ্তর সমূহ ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় শহীদমিনার চত্তরে বিপুল পরিমান লোক উপস্থি হয়।