শরীয়তপুরে ৩টি আসনেই বিএনপি  বিজয়ী

শরীয়তপুরে ৩টি আসনেই বিএনপি বিজয়ী

Social Share Now
শরীয়তপুরে ৩টি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন । এরমধ্যে শরীয়তপুর-১ আসনে বিএনপি ধানেরশীষ মার্কাার প্রার্থী সাঈদ আহমেদ ৭৭৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দি ১১দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিস জালালুদ্দীন আহমেদ রিক্সা পেয়েছেন ৬২৭১৭ ভোট। শরীয়তপুর-২ আসনের বিএনপির ধানেরশীষ আলহাজ সফিকুর রহমান কিরণ ১২৯৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জামাত দাড়িপাল্লা ডাঃ মাহমুদ বকাউল পেয়েছেন ৭০৮৯২ভোট। শরীয়তপুর-৩ আসনে বিএনপির ধানেরশীষ প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ধানের শীষ মার্কার মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ১০৭৫১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জামাত মনোনীত প্রার্থী দাড়িপাল্লা মোহাম্মদ আজহারুল ইসলাম পেয়েছেন ৬৯৬৮৫ ভোট। বেসরকারী ভাবে জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম ফলাফল ঘোষনা করেছেন।
শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ থেকে জেলার ৩৯২টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীন ভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকালের শুরুতেই ভোটকেন্দ ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। শুরুতে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলে ও প্রতিটি ভোটকেন্দ্রেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি । ভোটাররা সুশৃংখল ভাবে ভোটাধিকার প্রয়োগ করে ভোটকেন্দ্র ত্যাগ করেছেন।ভোটকেন্দ্র গুলোর সার্বিক পরিবেশ শান্ত ও শৃংখল রাখতে দায়িত্ব পালন করছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। ভোটারদের বিভিন্ন ভাবে সহযোগিতা করতে দেখা গেছে তাদের।
এবার শরীয়তপুরে ৩টি সংসদীয় আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় করেছেন। শরীয়তপুর জেলার ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৫০হাজার ৭২১ জন। এরমধ্যে শরীয়তপুর-১ আসনে ৮ জন । শরীয়তপুর-২ আসনে ৯ জন । ও শরীয়তপুর-৩ আসনে ৪ জন। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও গ্রামপুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply