শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এ সভায় সভাপতিতে সভায় জেলা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে আগামী মাদক মুক্ত জেলা ঘোষনা করার ব্যাপারে পুলিশ সুপার সহ সকলেই এ বিষয়ে একমত পোষন করেছেন। এ সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য মাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ ,পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন,বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিক গন।