শরীয়তপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এর সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময়

শরীয়তপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এর সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময়

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এর সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় ও পরিচিতি সভা আজ সকাল ১০টায় সদও উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন। এ মতবিনিময় সভায় সবচেয়ে বেশী গুরুত্বারোপ করা হয় মাদক,কিশোরগ্যাং, রাস্তাঘাট ,শিক্ষা,স্বাস্থ্য ও আইন শৃংখলার উপরে। সভার শুরুতেই সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয় প্রশাসন। এর পূর্বে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ৫৬টি বকনা বাছুর ও ৬টি ছাগল তুলে দেন সংসদ সদস্য।

Leave a Reply