নিত্যপণের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাদ মাগরিব একটি বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি শরীয়তপুর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শরীয়তপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতা কর্মীরা যার যার গন্তব্যে চলে যাওয়ার পথে সাদা পোষাকধারী আইন শৃংখলা বাহিনীর লোকজন এসে বালিকা বিদ্যালয়ের গলি থেকে জেলা জামাতের সাধারন সম্পাদক মকবুল হোসাইন সাংবাদিক জামায়াত নেতা হাবিবুর রহমান ,নুরে আলম ও আবু বকর সহ ৪জনকে আটক করে পালং মডেল থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে জেলা জামাতের আমীর মাওলানা খলিলুর রহমান বলেন, বাদ মাগরিব জেলা জামাত এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শেষে নেতা কর্মীরা বাড়ি যাওয়ার পথে জেলা জামাত এর সাধারন সম্পাদক সহ ৪ জনকে সাদা পোষাকে লোকজন ধরে নিয়ে যায়।
পালং মডেল থানার ওসি মোঃ আকতার হোসেন বলেন, কয়েকদিন পূর্বে আমাদের অজান্তে একদিন বিক্ষোভ মিছিল করেছে। আজ আবার জামাত ইসলামী শহরে বিক্ষোভ কর্মসূচী করছিল। এ সময় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।