জাজিরা ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের প্রেস ব্রিফিং

জাজিরা ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের প্রেস ব্রিফিং


জাজিরা ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে একটি পক্ষ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ১৬ নভেম্বর একটি মানববন্ধন কর্মসূচী পালন করে। এ মানববন্ধনের প্রতিবাদে ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের পক্ষথেকে শনিবার বিকেল ৪টায় ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের সভাপতি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ আবদুল আলীম বেপারীর খোরাতলা গ্রামের বাসভবনের সামনে শরীয়তপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ায় প্রতিনিধিদের নিয়ে এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করেন। ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ আবদুল আলীম বেপারীর সভাপতিত্বে প্রেস ব্রিফিং কালে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন। এ সময় কলেজের উপাধ্যক সহ সকল বিভাগীয় প্রধান ও প্রভাষকগন উপস্থিত ছিলেন। এ প্রেসব্রিফিং কালে স্থানীয় জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজী বক্তব্য রাখেন।প্রেস ব্রিফিং কালে অধ্যক্ষ দেলোয়ার হোসেন জানান, এ কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ের একজন প্রভাষক বর্তমানে শিবচর উপজেলার বয়রাতলা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান এক সময় ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন কে জোর পূর্বক সরিয়ে দিয়ে বেআইনী ভাবে তৎকালীন কলেজের পরিচালনা পর্র্ষদের সভাপতির সহায়তায় নিজেই অধ্যক্ষ বনে যায়। ২০১৯ সালে নুতন করে পরিচালনা পর্ষদ গঠন করার পর বর্তমান সভাপতি আবদুল আলীম বেপারীর নিকট মোস্তাফিজুর রহমানের নানা অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ে।তিনি বিধি মোতাবেক সকল বিষয়ে ব্যবস্থা নেয়ার কারনে পূর্বের অধ্যক্ষ দেলোয়ার হোসেন পুনরায় চাকুরীতে বহাল করেন। মোস্তাফিজুর রহমান কে তার স্বপদে বহাল করেন। এ সময় মোস্তাফিজুর রহমান পার্শ্ববতী শিবচর উপজেলার বয়রাতলা আদর্শ মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে বেতনাদি উত্তোলন করেন। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের দৃষ্টিগোচর হলে ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের পক্ষথেকে মোস্তাফিজুর রহমানকে দেয় বেতনাদি বন্ধ করে দেয়। এ কারনে ঈষান্বিত হয়ে মোস্তাফিজুর রহমান কতিপয় লোকজন নিয়ে তার আতœীয় স্বজনের সহায়তায় গত ১৬ নভেম্বর সকাল অনুমান ১১টায় ডা. মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সভাপতি আবদুল আলীম বেপারীকে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি মানববন্ধন কর্মসূচী পালন করে। এ মিথ্যা তথ্যের মানববন্ধনের প্রতিবাদে কলেজ কতৃপক্ষ শনিবার বিকেলে এক প্রেসব্রিফিং করেছেন। অধ্যক্ষ লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমানের বিভিন্ন দুর্নীতি তুলে ধরেন। পাশাপাশি দাবি করা হয় ওই মানববন্ধনে কলেজের কোনো ছাত্র-ছাত্রী কিংবা অভিভাবক ছিলো না ।তিনি এহেন মিথ্যা তথ্যের মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।



Leave a Reply