শরীয়তপুর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত

শরীয়তপুর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত


শরীয়তপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ দিবস জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হয়। এ সকল কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদমিনার চত্তরে ৩১বার তোপধবনির মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও একে এক জেলা প্রশাসক,পুলিশ সুপার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন,জেলা পরিষদ,শরীয়তপুর পৌরসভা,সদর উপজেলা পরিষদ, জেলা আইনজীবি সমিতি,জাতীয়তাবাদী আইনজীবি ফেরাম ,শরীয়তপুর জেলা সাংবাদিক ইউনিয়ন,বিভিন্ন সামাজিক সংগঠনও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকে শহীদমিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনের মাধ্যমে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী।ক্রীড়া অনুষ্ঠান,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা,জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও বিকেলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা করা হয়।সন্ধ্যায় শিল্পকলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান,পুলিশ সুপার সাইফুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পৌর মেয়র পারভেজ রহমান জন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদার,জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.জহিরুল ইসলাম,জেলা মহিলা লীগের সভাপতি সাবিনা ইয়াসমীন,যুব মহিলা লীগের আহবায়ক আসমা আকতার সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ,রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply