ডামুড্যায় বিজয় র‌্যালিতে ঢুকে গেলো অটোরিকশা, শিক্ষার্থী নিহত

ডামুড্যায় বিজয় র‌্যালিতে ঢুকে গেলো অটোরিকশা, শিক্ষার্থী নিহত


শরীয়তপুরের ডামুড্যায় বিজয় দিবসের র‌্যালিতে অটোরিকশা চাপায় লামিয়া আক্তার (৯) নামের এক শিশু নিহত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর বয়রা এলাকার সড়কের এ দুর্ঘটনা ঘটে।
লামিয়া আক্তার উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর বয়রা গ্রামের স্বপন মাঝির ছেলে। সে ১০ নম্বর চর বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের সামনের সড়কে একটি বিজয় র‌্যালি শুরু হয়। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা র‌্যালিতে ঢুকে যায়। এ সময় অটোরিকশার নিচে পড়ে লামিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত লামিয়াকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম বলেন, ঘটনার পর চালক অটোরিকশা নিয়ে পালিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply