নড়িয়ায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা গ্রেফতার ১

নড়িয়ায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা গ্রেফতার ১


শরীয়তপুরের নড়িয়ায় স্থানীয় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দানেশ সরদার (৩২) নামের এক যুবককে
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারতœক ভাবে আহত করেছে দুবৃর্ত্তরা। গতকাল সোমবাররাত ৮ টার দিকেএ ঘটনা ঘটে।তাকে উদ্ধার করে প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নড়িয়া থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। নিহতের বাড়ী নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামে। দানেশ সরদার (৩২) সোনামিয়া সরদারের ছেলে।
নড়িয়ার রাজনগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার মোশারফ কাজী ও নড়িয়া থানা সুত্রে জানাযায়, ঠাকুরকান্দি গ্রামের স্থানীয় নিহতের বাবা সোনামিয়া সরদার, আনোয়ার বেপারীর সাথে জয়নাল মোড়লের স্থানীয় আধিপত্ত বিস্তারকে কেন্দ দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার জের ধরে গতকাল সোমবার রাত ৮ টার দিকে আন্ধার মানিক বাজার থেকে দানেশ সরদার (৩২) বাড়ী ফিরছিল। পথিমধ্যে পূর্বথেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপুরি কুপিয়ে মারাতœক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসক রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গতকাল সোমবার গভীররাতে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নড়িয়া থানা পুলিশ একজনকে আটক করলে ও তার নাম প্রকাশ করেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের বড়বোন শাহিনুর বেগম বলেন, আমার ভাই আন্ধার মানিকবাজার থেকে গতকাল সোমবার রাতে বাড়ীতে ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকদিন আগে বিচার শালিশ হয়েছে। এর জের ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে।

Leave a Reply