বাংলাদেশ শিক্ষক সমিতি জাজিরা উপজেলা  সভাপতি রফিক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন

বাংলাদেশ শিক্ষক সমিতি জাজিরা উপজেলা সভাপতি রফিক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন


বাংলাদেশ শিক্ষক সমিতি জাজিরা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গত ৩ জানুয়ারী সকাল ১০টায় জাজিরা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি জাজিরা উপজেলা শাখার সভাপতি জিএম নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সাধারন সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি মাস্টার মজিবুর রহমান, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম সোহেল, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সহ সাংগঠনিক আলহাজ মোঃ হারুন অর রশিদ,কেন্দ্রীয় সদস্য মাস্টার কামাল উদ্দিন। উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার কামাল,প্রধান বক্তা জেলা কমিটির সাধারন সম্পাদক শেখ নুরুল আমিন রতন ।দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ শিক্ষক সমিতি জাজিরা উপজেলা শাখার জন্য তিন বছরের মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট একটি নুতন কমিটি গঠন করা হয়।এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিকেনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজিয়ার চর ছমির উদ্দিন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম সালাহ উদ্দিন।

Leave a Reply