নড়িয়ায় পুলিশের হাতে আটক আসামি ছিনিয়ে নিল গ্রামবাসী


নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর হাইস্কুলের ভেতর থেকে মাদকসহ দুই আসামিকে হাতে-নাতে আটক করে নড়িয়া থানা পুলিশ। এ বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী স্কুল ঘিরে রেখে হামলা চালায় পুলিশের ওপর। এক পর্যায়ে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসী। এ ঘটনায় একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।সোমবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নড়িয়া থানার এস আই ইকবাল হোসেন এর নেতৃত্বে ৪ সদস্যর একটি টিম উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর হাইস্কুলে অভিযান চালায়। এ সময় দুই আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে ৪০/৫০ জন গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে দুই আসামিকে ছিনিয়ে নেয়। গ্রামবাসীর হামলায় এএসআই ফরহাদ গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।এ সংবাদ লেখা পর্যন্ত ছিনিয়ে নেয়া আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ্ । ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি।
কেদারপুর এলাকার বাসিন্দা ইমতিয়াজ বলেন, শুনেছি পুলিশের সঙ্গে এলাকাবাসীর মারামারি হয়েছে।আসমী ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ আহত হয়েছে ।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিুজুর রহমান বলেন, মাদকসহ আসামি ধরা পড়ার পর ৪০ – ৫০ জন গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। পালিয়ে যাওয়া আসামিদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply