নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর হাইস্কুলের ভেতর থেকে মাদকসহ দুই আসামিকে হাতে-নাতে আটক করে নড়িয়া থানা পুলিশ। এ বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী স্কুল ঘিরে রেখে হামলা চালায় পুলিশের ওপর। এক পর্যায়ে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসী। এ ঘটনায় একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।সোমবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।এরপর পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে আসামী দের গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নড়িয়া থানার এস আই ইকবাল হোসেন এর নেতৃত্বে ৪ সদস্যর একটি টিম উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর হাইস্কুলে অভিযান চালায়। এ সময় দুই আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে ৪০/৫০ জন গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে দুই আসামিকে ছিনিয়ে নেয়। গ্রামবাসীর হামলায় এএসআই ফরহাদ গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।ঐ রাতেই সাড়াশি অভিযান চালিয়ে আসামী ফেরদৌস ইলাম দীপ্ত ও নাজমূল সরদার মুন্না কে রোববার গভীররাতে কেদারপুর এলাকা থেকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় গ্রেফতার করে পুলিশ ।এ ঘটনায় নড়িয়া থানায় আলাদা দুটি মামলা হয়েছে। আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিুজুর রহমান বলেন, মাদকসহ আসামি ধরা পড়ার পর ৪০ – ৫০ জন গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়া আসামিদের দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।