২১ ফেব্রæয়ারী মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করেছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২-০১মিঃ শহিদদের স্মরনে জেলার কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পন করেছে। এতে অংশ নেয় জেলা প্রশাসক, পুলিশ সুপার ,জেলা মক্তিযোদ্ধা সংসদ,জেলা আওয়মীলীগসভাপতি সাধারন সম্পাদক সহ তার অংগ সংগঠন,জাতীয় পার্টি,জেলা পরিষদ, উপজেলা ওপরিষদ, পৌর পরিষদ, সিভিল সার্জনসহ বিভন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও পেশাজীবি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এ ছাড়া শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ,কবিতা আবৃত্তিও শিশুদের ছড়াপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন, মিলাদ মাহফিল মোনাজাত ও বিশেষ প্রার্থনা , আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান।