শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জালটাকাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এছাড়া পৃথক আরেকটি অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।বুধবার ভেদরগঞ্জ বাজার ও মহিষার ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়ঃ
ভেদরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ভেদরগঞ্জ বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফাা খানের স্ত্রী ডলি মোস্তফাকে (৪০) চার হাজার ৪৮০ টাকার জালনোটসহ আটক করা হয়।
এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহালুল খান বাহার বলেন, আটক মহিলার নামে মামলা করা হয়েছে।