অকটেনের সঙ্গে পানি, পাম্প মালিককে জরিমানা

অকটেনের সঙ্গে পানি, পাম্প মালিককে জরিমানা


শরীয়তপুরে অকটেনের সঙ্গে পানি মেশানোর দায়ে জলিল পাম্প ফিলিং স্টেশন মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার এলাকায় সৈয়দ হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।তিনি জানান, গত ২৪ ফেব্রæয়রী থেকে একটি অভিযোগ পাচ্ছিলাম সৈয়দ হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে জ্বালানী তেল বলে বিক্রি করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ এসে পরীক্ষার পর তেলে পানি মেশানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে পাম্প মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। পাশাপাশি তাদের অকটেনের টাংকিটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয়। টাংকিটি সম্পূর্ণ রুপে পরিষ্কার করে বিক্রয় যোগ্য হলে আবার বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীসহ বিএসটিআই এর প্রতিনিধি ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Leave a Reply