এক ইঞ্চ জমিও অনাবাদি রাখা যাবে না ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন ও কৃষকদের উদ্বুদ্ধকরেণর জন্য,শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজন, নড়িয়া উপজেলার দরিদ্র কৃষকদের মাঝে, স্বল্প সুদে ঋণ প্রদানের লক্ষ্যে আজ দিন ব্যপি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে “কৃষি ঋণ মেলা ” অনুষ্ঠিত হয়েছে।মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ব্যাংকের কৃষি ঋণের চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। কৃষকদের সাথে ব্যাংকের সেতু বন্ধন সৃষ্টিতে এই ব্যতিক্রম ধর্মী মেলার আয়োজন করেছে দেশে প্রথম বারের মত জেলা প্রশাসনের নির্দেশমত নড়িয়া উপজেলা প্রশাসন। প্রান্তিক পর্যায়ের কৃষকরা যাতে মধ্যভোগীর সাহায্য ছড়া সরাসরি ব্যাংক থেক ঋন সেবা গ্রহন করতে পারেন এটিই ছিল মেলার উদ্দেশ্য জানান জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেদ উজ্জামান এর সভাপতিত্বে মেলায় কৃষি কর্মকর্তা, ঋণ প্রদানে অংশগ্রহনকারী সরকারী ও বেসরকারী ২০ টি ব্যাংকের কর্মকর্তাগণ, ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। মেলায় ২০ টি ব্যাংক শতাধিক কৃষকের মাঝে মোট ৭ কোটি ৭ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়। এসময় ২ কোটি ৩০ লক্ষ টাকা ঋণ প্রদান করে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ভোজেশ্বর বাজার শাখা মেলায় সর্বোচ্চ ঋণ প্রদান কারীর ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করে।