শরীয়তপুরে বজ্রপাতে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু

শরীয়তপুরে বজ্রপাতে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু


দাউদ মোঃ তুহিন । জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে সৌদি প্রবাসীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে মোঃ নাদিম মুন্সী (২৫), মহিষার ইউনিয়নের উত্তর মহিষার গ্রামের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ও জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে কাচারব কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত মোল্লা (২১
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে মাছের খামারে খাদ্য নিয়ে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ভেদরগঞ্জ উপজেলার নাদিম মুন্সী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে গৃহবধূ আনোয়ার আকাশে মেঘ দেখে গরু আনতে মাঠে যান। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। তার সঙ্গে থাকা গরুটিও মারা যায়। অন্যদিকে সিফাত ফসলি জমিতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় গুরুতর আহত হয় শিশু সুরা মনি।
সিফাত এর খালা পলি আক্তার বলেন, সুরা মনি তার মা তানজিলার কোলে ছিল। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে সুরা মনি খিচুনি দিতে থাকে।
ছয়গাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মাঝী মোহাম্মদ আবুল হোসেন ও মহিষার ইউনিয়নের চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার ও বজ্রপাতে ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল বলেন, জাজিরায় বজ্রপাতে ১ জন মারাগেছে।

Leave a Reply