মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আগামী ২২ মার্চ ৩য় ও ৪র্থ পর্যায়ের ভুমিহীনদের মধ্যে ঘর ও জমি হস্তান্তর উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বক্তব্য রাখেন।উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মাদ
তালুত,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটমোঃ সাইফুল ইসলাম মজুমদার।এত জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদকগন অংশ নেয়। ঐদিন সদর উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষনা করা হবে।