ভেদরগঞ্জে কৃষকদের মাঝে আউশ ধান,পাটেরবীজ ও-সার বিতরণ

ভেদরগঞ্জে কৃষকদের মাঝে আউশ ধান,পাটেরবীজ ও-সার বিতরণ


শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষকের মধ্যে উফশী আউশ ধান, পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডোটেরিয়ামে ধান, পাট বীজ ও সার বিতরণ করা হয়। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. হুমায়ন কবির মোল্লা, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম। এ সময় ভেদরগঞ্জ উপজেলার ৪হাজার ২০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ড্যাপ, ১০ কেজি এমওপি এবং ৪হাজার ৮০০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ প্রদান করা হয়।

Leave a Reply