শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় চাচা ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার সামন্তসার ইউনিয়নের চরসামন্তসার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আপন চাচা ও তার স্ত্রীকে আটক করেছে গোসাইরহাট থানার পুলিশ। নিহত সুজন সরদার (২৬)। চরসামন্তসার গ্রামের আলা উদ্দিন সরদারের ছেলে।এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
নিহতের মা রাশেদা বেগম ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সুজনের ঘরের উত্তর পাশের্^ একটি কলা বাগানের ৮টি কলা গাছ কেটে ফেলে দেয় চাচা জাকির সরদার। এসময় সুজনের বোন আমেনা খাতুন ও তার মা রাশেদা বেগম এসে বাধা দেয় এবং কলা গাছ গুলো কেন, কেটেছে জানতে চায় । এ সময় আমেনাকে দা দিয়ে কোপ দেয় জাকির সরদার। এতে আমেনার মাথায় গুরুতর জখম হয়। মা রাশেদা চিৎকার শুনে ঘর থেকে সুজন আসলে বাকবিতন্ডের এক পর্যায়ে জাকিরের হাতে থাকা দা দিয়ে সুজনের মাথায় কোপ দিলে গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাদেকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় চাচা জাকির সরদার(৪৭), ও তার স্ত্রী সামচুন নাহার (২৮) কে জনতা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদেরকে আটক করে । নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।লাশ ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্ত করা হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম শিকদার বলেন, কলাগাছ কাটাকে কেন্দ্র করে আপন চাচা জাকির সরদার লাঠি দিয়ে পিটিয়ে সুজন সরদার নামে একজনকে হত্যা করেছে। মুল অভিযুক্ত চাচা জাকির সরদার ও তার স্ত্রী সামচুন নাহারকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।