সখিপুরে ১১ কেজি গাঁজাসহ আটক ২

সখিপুরে ১১ কেজি গাঁজাসহ আটক ২


শরীয়তপুরের ভেদরগঞ্জে ১১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেন।আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মধ্য বিজয়পুরের শফিক মিয়ার ছেলে মনির হোসেন (৩০) ও দক্ষিণ কুমিল্লা সদর রাজাপাড়ার বজলু রহমানের ছেলে নুরে আলম (২০)।
সখিপুর থানা পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টার দিকে সখিপুরের ডিএমখালি মোসলমান কান্দি এলাকায় চট্টগ্রাম থেকে খুলনার উদ্দ্যেশে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। সে সময় একটি ব্যাগে ৬টি প্যাকেট ১১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply