শরীয়তপুরের জাজিরা উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ,লুঙ্গি ও পাজামা পাঞ্জাবী উপহার হিসেবে বিতরন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভাইস চেয়ারম্যান (পালং-জাজিরা) শরীয়তপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবদুল আলীম বেপারী। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাজিরা উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার হাজার হাজার গরীব দুঃখী অসহায় নারী পুরুষদের মাঝে উন্নতমানের শাড়ি,লুঙ্গি ও পাজামা পাঞ্জাবি ও নগদ টাকা বিতরন করেছেন।এ সময় স্থানীয় চেয়ারম্যান মেম্বার গন্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভাইস চেয়ারম্যান আবদুল আলীম বেপারী বলেন, পালং জাজিরা মানুষের কল্যাণের জন্য আমি রাজনীতি করি। তাদের সুখে দুঃখে আমি তাদের পাশে থাকতে চাই। তাই পবিত্র ঈদুল ফিতরে এ অঞ্চলের অসহায় মানুষের পাশে দাড়িয়ে সামান্য হলে ও কিছু সহায়তা করে সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া গুজার করছি। আমি সারা জীবন এ অঞ্চলের মানুষের পাশে আছি এবং থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।