ঘূর্নিঝড় মোখা শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘূর্নিঝড় মোখা শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ


মোখা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার ১৩ মে রাত ৮টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শরীয়তপুর-চাদঁপুর রুটের ইব্রাহিমপুর-নরসিংহপুর ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের এ এলাকাটি ৮ ও ১০ নম্বর মহা বিপৎসংকেতের মধ্যে পড়েছে। এজন্য আমাদের অথরিটির সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

Leave a Reply