শরীয়তপুর বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ মে ২০২৩) বিকেলে শরীয়তপুর পৌর এলাকার মনোহর বাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য জেলা যুবদলেল প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান মাদবর। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্যা, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাদবর,যুবদল নেতা বাবু, পৌর যুবদলেল সাধারন সম্পাদক নুরুজ্জামান ,যুবদল নেতা শাহীন বেপারী,জেলা ছাত্রদল নেতা ইসহাক সরদার, জোনায়েদ ঢালী সহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।