দীর্ঘ ২০ বছর পর শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষনা করার পর মেয়র ,সংরক্ষিত নারী সদস্য ও সাধারন আসনে প্রতিদ্বন্দি প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১৮ জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গোসাইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসারের নিকট প্রতিদ্বন্দি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৯ জুন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মনোনয়নপত্র বাছাই করবেন। আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ১০ জন মেয়র প্রার্থী আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনীত জাকির হোসেন দুলাল, আওয়ামী বিদ্রোহী উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক শাজাহান দেওয়ান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আঃ আউয়াল সরদার, পৌর আওয়ামীলীগের সভাপতি মিন্টু বেপারী, সাধারন সম্পাদক আল আমিন সিকদার,হাচিনা আক্তার। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জিয়া জমাদ্দার, তার ছোট ভাই মিন্টু জমাদ্দার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সরদার। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন ও সাধারন কাউন্সিলর পদে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।