গোসাইরহাট পৌরসভা মেয়রের দায়িত্ব গ্রহন

গোসাইরহাট পৌরসভা মেয়রের দায়িত্ব গ্রহন


শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল আউয়াল সরদার দায়িত্ব গ্রহন করেন। গত বুধবার দুপুরে তিনি আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব গ্রহন করেছেন। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাফি বিন কবির আনুষ্ঠানিক ভাবে দয়িত্ব হস্তান্তর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট সরকারী সামসুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ ফলুল হক মোল্যা, গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভুমি সুজন দাস গুপ্ত ,ওসি আসলাম সিকদার , পৌর সচিব আঃ আলীম মোল্যা, পৌরসভার ১২ জন কাউন্সিলর,স্থানাীয় আওয়ামীলীগ ,ছাত্রলীগ, যুবলীগসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ, গনমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন মসজিদের ঈমাম ও উপজেলা পর্যায়ের কয়েজন কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ থাকে যে, দীর্ঘ ১৮ বছর পরে এই প্রথম নির্বাচিত মেয়র হিসেবে আবদুল আউয়াল গোসাইরহাট পৌরসভার দয়িত্ব গ্রহন করেন। তিনি পৌরবাসির নিকট কৃতজ্ঞতা জানান। তিনি বলেন আমি যেন সৎ ও নিষ্ঠার সাথে সেবক হিসেবে কাজ করতে পারি সেজন্য সকলেই আমর জন্য দোয়া করবেন ও সহযোগিতা করবেন।

Leave a Reply