শরীয়তপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শরীয়তপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিংয়নের চর যাদবপুর গ্রামের পাকার মাথার নিকট আড়িয়াল খা নদীতে ভাসমান অর্ধগলিত এক নারীর লাশ মঙ্গলবার সকালে ভাসতে দেখে স্থানীয়রা পালং মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঐ নারীর পরনে কালো বোরকা ও খয়েরী রংয়ের প্যান্ট ছিল। বয়স অনুমান ২৮/৩০ হবে। ময়না তদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে দাফন করা হয়েছে। এ ঘটনায় পালং মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলেিশের ধারনা কে বা কারা তাকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে।
পালং মডেল থানার এসআই কোবায়েত হোসেন বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে। আমাদের ধারনা তাকে কে বা কারা হত্যা করে পানিতে ফেলে দিতে পারে।

Leave a Reply