সখিপুরে দুধর্ষ ডাকাতি ৩০ ভরি স্বর্ণালংকার ২লাখ টাকা লুট
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস মাদবর কান্দি গ্রামে দুধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ৩০ ভরি স্বর্ণালংকার ও ও নগদ ২লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সখিপুর থানায় মামলা প্রক্রিধীন রয়েছে।
সখিপুর থানা পুলিশ ও চরনেসাস মাদবর কান্দি গ্রামের মোহাম্মদ আলী মাদবর জানান, গতবুধবার দিবাগত রাত অনুমান ২-৪০মিঃ এর সময় ১২/১৫ জনের একদল স্শস্ত্র ডাকাতদল হাফপ্যান্ট পরিহিত অবস্থায় চরনেসাস মাদবর কান্দি গ্রামের মোহাম্মদ আলী মাদবর এর বাড়িতে বেলকুনির গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরের নারী ও পুরুষদেরকে ওড়না দিয়ে হাত ও পা বেধে অস্ত্রের মুখে আলমারী ও ওয়াডড্রপের চাবি নিয়ে আলমারী ও ওয়াডড্রপের ভিতর থেকে কমপক্ষে ৩০/৩৫ ভরি স্বর্ণালংকার নগদ ২ লাখ টাকা ও ৩টি স্মার্ট ফোন নিয়ে যায়। ডাকাতিকালে ১জন ডাকাতের মুখ বাধা ছিল। বাড়ির লোকজন কাউকেইু চিনতে পারেনি।খবর পেয়ে সখিপুর থানার পুলিশ রাত অনুমান সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে সখিপুর থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন,ডাকাতির খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনা উদঘাটন করে ডাকাতদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে।