সেবার মান আরো বাড়াতে চায় ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর মাঝি

সেবার মান আরো বাড়াতে চায় ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর মাঝি


ডামুড্যা প্রতিনিধি ঃ শরীতপুর জেলার ডামুড্যা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক অত্যন্ত জনপ্রিয় ও সাদা মনের একজন মানুষ মোঃ আলমগীর মাঝি সারাজীবন মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন। জনগণের ভোটে তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছা পোষন করছেন। ভবিষৎ এ উপজেলায় সেবারমান আরও বাড়াতে চান তিনি। এজন্য দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের দোয়া ও আর্শিবাদ কামনা করছেন। ডামুড্যা উপজেলার বিভিন্ন এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য পুনরায় সুযোগ চায় এ লোকটি। মানুষের ভালবাসা নিয়ে বাঁচতে চায়। ডামুড্যা উপজেলার সর্বস্তরের মানুষ তাঁেকে ভালবাসে বলেই বারবার চেয়ারম্যান নিবার্চিত করেছে। ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত রাখবে বলে আমার আশা ও বিশ্বাস রয়েছে তার।পুনরায় চেয়ারম্যান নিবার্চিত হয়ে আরো উন্নয়ন ও সেবা করে জনগণের ঋণ শোধ করতে চা চন আলমগীর মাঝি। তিনি বলেন জনগণের সাথে অতীতে ছিলাম,বর্তমানে আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

Leave a Reply