সুলতানা রাজিয়া মনি জনসেবার সুয়োগ চান

সুলতানা রাজিয়া মনি জনসেবার সুয়োগ চান


নড়িয়া প্রতিনিধি \ শরীয়তপুর জেলা যুব মহিলালীগের যুগ্নআহবায়ক সুলতানা রাজিয়া মনি জনসেবার সুয়োগ চান। তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীীতর সাথে জড়িত ছিলেন। তিনি নারায়নগঞ্জ সরকারী মহিলা কলেজ শাথা ছাত্রলীগৈর সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে ও তিনি ভাইসচেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছেন।। বর্তমানে তিনি নড়িয়া উপজেলা যুব মহিলালীগের সিনিয়র সভাপতির দায়িত্ব পালন করছেন। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থীর পক্ষে জোড়ালো ভাবে মাঠে কাজ করেছেন। তাছাড়া তিনি দলীয় সকল কর্মকাডে অংশ গ্রহন করে দলীয় সকল কর্মসুচী পালন করে থাকেন। মাঠে ঘাটে তিনি দলীয় প্রচার প্রচারনায় সক্রিয় ভুমিকা পালন করছেন।তার শ্বশুর প্রায়ত সাংবাদিক আক্তারুজ্জামান বন্দুকচি নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্নসাধারন সম্পাদক ছিলেন। তার স্বামী শাহাব উদ্দিন সানি সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে নড়িয়া উপজেলা যুবলীগ নেতা। এক কথায় তারা আওয়ামী রাজনৈতিক পরিবারের সদস্য। আগামী উপজেলা পরিষদের নির্বাচনে তিনি নড়িয়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তিনি স্থানীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এর আর্শিবাদ নিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে নড়িয়া উপজেলা সর্বস্তরের জনগনের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

Leave a Reply