জাজিরা ও ভেদরগঞ্জের দুটি ইউপি নির্বাচনে বিজয়ী নুরুল আমিন ও লুফর

জাজিরা ও ভেদরগঞ্জের দুটি ইউপি নির্বাচনে বিজয়ী নুরুল আমিন ও লুফর


শরীয়তপুর জেলার জাজিরা ও ভেদরগঞ্জের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদে আনারস প্রতীকের প্রার্থী নুরুল আমিন দেওয়ান ও বড়কান্দি ইউনিয়নে ঘোড়া প্রতীকের প্রার্থী লুৎফর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শনিবার এ দুটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে মোট ইউনিয়নটির নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন, ফলাফলে আনারস প্রতীকের প্রার্থী নুরুল আমিন দেওয়ান ৪ হাজার ০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীকের প্রার্থী এইচ এম কামরুল ইসলাম হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। অপরদিকে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে ইউনিয়নটিতে উপ-অনুষ্ঠিত হয়। ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ফলাফল শেষে ঘোড়া প্রতীকের প্রার্থী লুৎফর রহমান ৫ হাজার ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীকের প্রার্থী এম এ ওয়াহাব মাদবর পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট।

Leave a Reply