প্রস্তাবিত ফরিদপুর বিভাগ হতে শরীয়তপুর জেলার নাম বাদ দেয়ার দাবীতে শরীয়তপুরে  বিক্ষোভ ও অবস্থান

প্রস্তাবিত ফরিদপুর বিভাগ হতে শরীয়তপুর জেলার নাম বাদ দেয়ার দাবীতে শরীয়তপুরে বিক্ষোভ ও অবস্থান

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ঃ প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম বাদ দেয়ার দাবীতে আজ মঙ্গলবার সকাল ১১টায় শরীয়তপুরের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ”জাগো শরীয়তপুর” ব্যানারে শরীয়তপুর শহীদমিনার চত্তর থেকে শুরু কওে একটি মিছিল বের কওে চৌরঙ্গী মোড়ে এসে শেষ অবস্থান করে। দীর্ঘ আধাঘন্টা কাল অবস্থান শেষে বক্তব্য রাখেন জাগো শরীয়তপুরের আহবায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম জাকিরজেলা ছাত্রশিবির সভাপতি সাখাওয়াত কায়সার, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নুরে আলম সিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইমরান আল নাজির,ছাত্র অধিকারের সভাপতি জীবন আহম্মেদ নান্টু, যুব মজলিসের সভাপতি কাজী মোয়াজিবিন আঃ রহমান, সচেতন নাগরিক সমাজের সভাপতি পারভেজ মোশারফ ।
এ এরপর সেনাবাহিনী ,পুলিশ এসে তাদেও সরিয়ে দেন। তাদের একটাই দাবী ”জাগো জাগো” শরীয়তপুর, যাবো নাগো ফরিদপুর । ঢাকায় আছি ঢাকায় থাকবো। তারা ফরিদপুর যেতে চায় না,ঢাকায় থাকতে চায়। তাদেরকে ফরিদপুর বিভাগের সাথে অর্ন্তভুক্ত করলে বাদ দেয়ার জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি প্রদান করেন বক্তারা।

Leave a Reply