শরীয়তপুরে মে দিবসে র‌্যালী

শরীয়তপুরে মে দিবসে র‌্যালী

শরীয়তপুরে মে দিবসে বিভিন্ন সংগঠনের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় র‌্যালী বের করা হয়েছে। শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনার থেকে শুরু করে র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদমিানারে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ নেয় শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ও মালিক সমিতি ,অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ও মালিক সমিতি,রিক্সা শ্রমিক ইউনিয়ন, ইমাররত শ্রমিক ইউনিয়ন শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ নানা শ্রেনী পেশার মানুষ। মে দিবস উপলক্ষে যানবাহন বেলা ১২টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা দিয়েছে শ্রকি সংগঠন গুলো। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এ দিনটি শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন । বিভিন্ন রাজনৈতিক সংগঠন গুলো এ দিবসে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে।

Leave a Reply