শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আলোচনা সভা ও র্যালী
শরীয়তপুর প্রতিনিধি ঃ দক্ষ যুব গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১ নভেম্বর সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তর শরীয়তপুর ও জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী পরবর্তী এক আলোচনা সভা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান, জেলা প্রশাসক মোঃ আবু রাসেল ,শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্ম্ েহাবিবা সহ উদ্যোক্তাগন। আলোচনার পূর্বে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর র্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে অধিদপ্তর এলাকায় গাছের চারা রোপন করা হয়। শেষে জেলা প্রশাসক মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়া উদ্যোক্তাদের পুরস্কার ও সনদ বিতরন করেন।