শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুকে গ্রেফতার ও দল থেকে বহিঃস্কার  করার দাবীতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুকে গ্রেফতার ও দল থেকে বহিঃস্কার করার দাবীতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট

শরীয়তপুর প্রতিনিধি ॥ জাতীয় সংসদের হুইপ শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্যে প্রতিবাদে সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুকে গ্রেফতার ও দল থেকে বহিঃস্কার করার দাবীতে শরীয়তপুর জেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল,ও জেলা ছাত্রদলেল যৌথ উদ্যোগে আজ রোববার সকাল ১১টায় শরীয়তপুর কোট চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের করে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পুলিশ বক্সের নিকট অবস্থান নেয় নেতা কর্মীরা। এ সময় দ’ুপাশে শত শত যানবাহন আটকা পড়ে যান জটের সৃষ্টি হয়। প্রায় ঘন্টা ব্যাপী এ অবস্থান কর্মসূচীতে চলতে থাকে এতে চরম জনদূর্ভোগর সৃষ্টি হয়। দূর্ভোগ কমাতে শরীয়তপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু এসে মাহবুব মোর্শেদ টিপুর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে নেতা কর্মীরা অবস্থান ধর্মঘট থেকে সরে যায়। এ কর্মসূচীতে অংশ নেয় জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ,সাধারন সম্পাদক এড মৃধা নজরুল কবীর। ্েস্চ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন। জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম জাকির সদস্য সচিব সোহেল তালুকদার । এ ছাড়া জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার,মোফাজ্জেল হোসেন ফকির,আঃ মান্নান মাদবর,সিরাজুল হক মোল্লা, জেলা বিএনপির যুগ্নসম্পাদক দুলাল খান, এড মনিরুজ্জামান খান দিপু,মহি উদ্দিন বাদল,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার ,কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আঃ জব্বার খান, সহ বিভিন্ন উপজেলা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারন সম্পাদক সহ হাজার হাজার নেতাকর্মী । এ সময় বক্তারা মাহবুব মোর্শেদ টিপুকে দল থেকে বহিঃস্কার ও তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।পওে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্বারকলিপি দাখিল করেন।

Leave a Reply