শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে নিয়ে কুপিয়ে হত্যা ৩৪ জনের বিরুদ্ধে মামলা


শরীয়তপুরের সদর উপজেলা চিকন্দী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোঃ ওয়াহিদুজ্জামান খান (২৩) নিহত হওয়ার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। গত বুধবার রাতে এ মামলা দায়ের করেছেন নিহত ওয়াহিদুজ্জামানের বড়ভাই মোদাচ্ছের খান। এ মামলায় ইদ্রিস খান ও তার ভাতিজ নাসির খানসহ দুজন কে ঘটনাস্থল থেকে ঐদিন পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ঐ সময় আশংকাজনক অবস্থায় আহত ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্যদের শরীয়তপুর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দে চিকিৎসা দেয়া হচ্ছে। গত মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের আবুড়া বড় ব্রীজের পাশে আওয়ামীলীগের দু’গ্রæপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ দিকে বুধবার বাদ জোহর চিকন্দি সরফ আলী উচ্চবিদ্যালয় মাঠে নিহত ওয়াহিদুজ্জামানের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার পাশে সমাহিত করা হয়েছে।
মামলার বাদী মোদাচ্ছের হোসেন খান বলেন, আমি আমার ভাইয়ের বিচার পাওয়া নিয়ে শংকিত। কেননা মামলা দায়ের করার ক্ষেত্রে প্রভাবশালীদের চাপের মুখে কারো কারো নাম বাদ দিয়ে মামলা করতে হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, এ ঘটনায় ৩৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

Leave a Reply