ডামুড্যায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রির শ্লীলতাহানির অভিযোগে সাময়িক বরখাস্ত

ডামুড্যায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রির শ্লীলতাহানির অভিযোগে সাময়িক বরখাস্ত


ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক”রতি কান্ত মিস্ত্রী”র বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।এ নিয়ে এলাকায় ব্যাপক ভাবে সমালোচনার ঝড় উঠেছে।স্কুল পরিচালনা কমিটির সভায় তাকে সাময়িক ভাবে বরখাস্তের জন্য সুপারিশ করা হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক পলাতক রয়েছে।
জানাগেছে, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও স্কাউট বিষয়ক সহকারী শিক্ষক রতি কান্ত মিস্ত্রী গত বৃহস্পতিবার সপ্তম শ্রেনীর এক ছাত্রিকে স্কউটস এর মিটিংয়ের কথা বলে বিদ্যালয়ের তিন তলায় ডেকে নিয়ে তাকে ব্যক্তিগত কিছু নোংরা প্রশ্ন করে। এ সময় ঐ ছাত্রির স্পর্শ কাতর বিভিন্ন স্থানে হাতাহাতি করে শ্লীলতা হানি করে। সে ঐ ছাত্রিকে অসৎ উদ্দেশ্যে ডেকে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।এক পর্যায়ে বিদ্যালয়ের একজন স্টাফ ঘটনাটি দেখে ফেলে। পরে এ বিষয়টি প্রধান শিক্ষককে জানানোর পর বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা চলে। বিষয়টি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক জানতে পেরে গত বুধবার বিদ্যালয় কমিটির সভা ডেকে সভার সিদ্ধান্ত অনুযায়ি অভিযুক্ত শিক্ষ রতি কান্ত মিস্ত্রিীকে সাময়িক ভাবে বরখান্ত করার সুপারিশ করা হয়। একই সাথে এ ঘটনাটি উদঘটনের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির কোয়াপট সদস্য াালমগীর হোসেন মোল্যা।উল্লেখ থাকে যে এ রতি কান্ত মিস্ত্রিী এর পূর্বে ও একাধিকবার এ ধরনের ঘটনা করেছে।তার কোন উপযুক্ত বিচার হয়নি বলেই বার বার সে এ ধরনের নৈতিক স্খলন জনিত কাজে লিপ্ত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষ সুজিত কর্মকার বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

Leave a Reply