গোসাইরহাটে  ১চেয়ারম্যান ও ১ ভাইসচেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল

গোসাইরহাটে ১চেয়ারম্যান ও ১ ভাইসচেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল


শরীয়তপুর জেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে গোসাইরহাট উপজেলা পরিষদের ১ চেয়ারম্যান প্রার্থী জাতীয় যুব কমপ্লেক্সের চেয়ারম্যান মাসুদ আলম ১ ভাইসচেয়ারম্যান পদ প্রার্থী আবদুল্লাহ আল আমান লুসাই হলফ নামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় এদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটানিং অফিসার ফরিদপুরের আাঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা । রোববার দুপুরে বাছাই কালে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা ছিল বলে উল্লেখ করায় তাদের উভয়ের মনানয়নপত্র বাতিল করা হয়। বর্তমানে ৪জন চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন সরদার,হাজী মতিউর রহমান,জাকির হোসেন দুলাল ও দেওয়ান গোলাম মোস্তফা বৈধ প্রাথী হিসেবে গন্য হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মহিলা ভাইন চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থি প্রতিদ্বন্দিতা করছেন।
এ দিকে ডামুড্যা উপজেলা পরিষদে ৩ জন চেয়ারম্যান প্রার্থীই বৈধ হিসেবে গন্য। তারা হলেন বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, বর্তমান ভাইসচেয়ারম্যান আঃ রশিদ গোলন্দাজ, ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ রহমান বাবলু। এ ছাড়া ৩ জন ভাইসচেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী বৈধ হয়েছেন।

Leave a Reply