এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসি উল্লাহ এসডিএস পরিদর্শনে আসবেন

এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসি উল্লাহ এসডিএস পরিদর্শনে আসবেন
১অক্টোবর (শনিবার) স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিএস (শরীয়তপুর ডেভলপমেন্ট সোসাইটি) পরিদর্শনে আসবেন বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (ইভিসি) মোঃ ফসি উল্লাহ। তিনি এসডিএস প্রদত্ত বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান সহ দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন। বেলা ১১ টায় এসডিএস এর সভাকক্ষে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত উচ্চশিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসডিএস এর চেয়ারম্যান প্রফেসর মোঃ সিরাজুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখবেন এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। উল্লেখ্য যে, প্রতি বছরের ন্যায় এবছরও এসডিএস এর নিজস্ব তহবিল থেকে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি হিসেবে জনপ্রতি ৩৬ হাজার টাকা করে ছয় (০৬) জনকে ২ লাখ ১৬ হাজার এবং পিকেএসএফ এর অর্থায়নে জনপ্রতি ১২ হাজার টাকা করে ৩৪ জন শিক্ষার্থীদের মধ্যে ৪ লাখ ৮ হাজার টাকা প্রদান করা হবে। শিক্ষাবৃত্তি অনুষ্ঠান শেষে ইভিসি স্থানীয় এমআরএ সনদপ্রাপ্ত এনজিওদের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন। উক্ত সভায় স্থানীয় এনজিও প্রধানগণ তাদের মতামত এবং অভিজ্ঞতা বিনিময় করবেন। এরপর পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এসডিএস এর বিভিন্ন কার্যক্রম ছাগলের খামার, কাসা-পিতলের কারখানা পরিদর্শন করবেন। ঐ দিন বিকাল ৩ টায় তিনি এসডিএস একাডেমীর নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পরে তিনি বেড়াচিকন্দী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে “আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় কিশোরী ক্লাব বনাম বেড়াচিকন্দী উচ্চ বিদ্যালয় কিশোরী ক্লাব” প্রীতি ফুটবল ম্যাচ এবং কিশোরীদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য কারাতে প্রদর্শনী উপভোগ করবেন। এসডিএস মানব সম্পদ বিভাগের উপপরিচালক অমলা দাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।






Leave a Reply