কীর্তিনাশায় নিখোঁজের পাঁচদিন পর যুবকের মরদেহ উদ্ধার



শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদী পার হতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জাহান উদ্দিন চোকদার নামে এক যুবক। এ ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের গোরাইল এলাকার কীর্তিনাশা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এর আগে শনিবার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের লক্ষ্মীবাজার রমেশ মাঝি খেয়াঘাটের কাছে নদী পার হতে গিয়ে নিখোঁজ হন জাহান।জাহান উদ্দিন চোকদার (২৭) জপসা ইউনিয়নের লক্ষ্মীবাজার এলাকার আমজেদ আলী চোকদারের ছেলে। তিনি মাটিকাটা শ্রমিকের কাজ করতেন।

Leave a Reply