ঘূর্ণিঝড় সিত্রাং শরীয়তপুরে গাছ উপড়ে প্রাণ গেলো বৃদ্ধার

ঘূর্ণিঝড় সিত্রাং শরীয়তপুরে গাছ উপড়ে প্রাণ গেলো বৃদ্ধার


শরীয়তপুরের জাজিরায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ে শাফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর এলাকায় এ ঘটনা ঘটে। শাফিয়া ওই এলাকার হালান মুসল্লীর স্ত্রী।জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামারুল হাসান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও আমি নিহত শাফিয়ার বাড়ি গিয়েছি। তার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা, শুকনো খাবার দেওয়া হয়েছে। বুধবার দুই বান্ডিল টিন, ছয় হাজার টাকা ও জিআর চাল দেওয়া হবে।

Leave a Reply