শরীয়তপুরের জাজিরার কাজিরহাট এলাকার ভাড়া বাসা থেকে এক ন্যাশনাল ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার বলছে, তাকে হত্যা করা হয়েছে।মৃত ব্যাংক কর্মকর্তার নাম শফিকুল ইসলাম মিঠু (৩৫)। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল এলাকার আব্দুল মান্নান মৃধার ছেলে। তার সাড়ে তিন বছরের একটি মেয়ে সন্তান আছে।
পুলিশ ও পরিবার জানায়, মিঠু দীর্ঘ সাত বছর যাবৎ জাজিরা উপজেলার ন্যাশনাল ব্যাংক কাজিরহাট শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। কাজিরহাট ডুবিসায়বর এলাকার একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। সোমবার সকালে রুম থেকে পাশের ভাড়াটিয়া মাহরুফ কে ডাকছিলেন তিনি। মাহরুফ আসার পর মিঠু দরজা খুলে বের হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায়
তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও চিকিৎসক বলছে তার মাথায় ও হাতে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মিঠুর বাবা আব্দুল মান্নান মৃধা বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে।
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংক কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।লাশ ময়ন তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
জাজিরায় ন্যশনাল ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
শরীয়তপুরের জাজিরার কাজিরহাট এলাকার ভাড়া বাসা থেকে এক ন্যাশনাল ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার বলছে, তাকে হত্যা করা হয়েছে।মৃত ব্যাংক কর্মকর্তার নাম শফিকুল ইসলাম মিঠু (৩৫)। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল এলাকার আব্দুল মান্নান মৃধার ছেলে। তার সাড়ে তিন বছরের একটি মেয়ে সন্তান আছে।
পুলিশ ও পরিবার জানায়, মিঠু দীর্ঘ সাত বছর যাবৎ জাজিরা উপজেলার ন্যাশনাল ব্যাংক কাজিরহাট শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। কাজিরহাট ডুবিসায়বর এলাকার একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। সোমবার সকালে রুম থেকে পাশের ভাড়াটিয়া মাহরুফ কে ডাকছিলেন তিনি। মাহরুফ আসার পর মিঠু দরজা খুলে বের হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও চিকিৎসক বলছে তার মাথায় ও হাতে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।