জাজিরায় প্রধানমন্ত্রীর উপহার ২৮জনকে ৫০ হাজার টাকা করে সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল। একই উপজেলার ১৪জন ভিক্ষুক কে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের আওতায় পন্য সামগ্রী গ্যাস সিলিন্ডার,চুলা , চিনি ,ও চা প্রদান করেছে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল প্রধান অতিথি হিসেবে এ সকল পন্য সামগ্রী প্রদান করেছেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাব উপস্থিত ছিলেন।